কিশোরগঞ্জ জেলার (তাড়াইল-করিমগঞ্জ)৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ' এর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। মামলা সংক্রান্ত কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব বীর-মুক্তিযোদ্ধা এডভোকেট.মুজিবুল হক চুন্নু'র মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে মনোনয়ন জমা দেন ১০ জন প্রার্থী। গতকাল রবিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে। সেখানে কিশোরগঞ্জ-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র বাতিলরা হলেন, নাসিরুল ইসলাম খান আওলাদ (আওয়ামী লীগ), শামীম আহমেদ (স্বতন্ত্র), রুবেল মিয়া (স্বতন্ত্র) ও ব্যারিস্টার গোলাম কবীর ভূঁইয়া (স্বতন্ত্র)।