কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৬/১২/২০২৩ খ্রি:২০.১৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন চারুয়াকান্দি সাকিনস্থ চারুয়াকান্দি বাজারস্থ মো: ইউনুস (৪৩) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তা উপর অভিযান পরিচালনা করে আসামি মো: মিলন (২৮), পিতা- মৃত সাদেক, সাং- বগাডুবি, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৬/১২/২০২৩ খি:২০.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।