
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১০/১২/২০২৩ খ্রি: ১৯.৫০ ঘটিকায় হোসেনপুর থানাধীন পূর্ব দীপেশ্বর সাকিনস্থ জনৈক জুয়েল মিয়ার বসত বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে আসামি মো: জুয়েল মিয়া (৩৫), পিতা- মো: আব্দুল হাই, মাতা- মোছা: রাবেয়া খাতুন, সাং-পূর্ব দীপেশ্বর, থানা-হোসেনপুর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১০/১২/২০২৩ খি: ২০.১৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।