শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

গজারিয়া শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক.

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার

ওসমান গনি
মুন্সীগঞ্জে জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুলতান নামে ৫৮ বছর বয়সের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

আটককৃত সুলতান উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরাজী কান্দি গ্রামের মৃত ঝুনু মিয়ার ছেলে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরাজিকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত ১৫ ডিসেম্বর বাউশিয়া পাখির মোড় এলাকায় নির্যাতনের শিকার শিশুটিকে বিস্কুট কিনে দেবার কথা বলে ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ।

নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা জানান, ঘটনার পর গ্রাম্য সালিশ বৈঠকে বিষয়টি সমাধান করার কথা ছিল, তবে সেখানে সমাধান না হওয়ায় ঘটনার ৭দিন পরে আজ শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির খালা।

অভিযুক্ত বৃদ্ধ সুলতান কে আটকের
বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost