
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এসআই মো: দ্বীন ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১০/০১/২৪ খ্রিঃ তারিখ রাত্র ২৩.৪০ ঘটিকার সময় পাকুন্দিয়া থানাধীন বুরুদিয়া ইউনিয়নের পাবদা গ্রামস্থ নুরুল ইসলাম ওরফে নুর আলীর টিনের বসত ঘরে অভিযানে পরিচালনা করে আসামী ১. নুরুল ইসলাম ওরফে নুর আলী(৫২), পিতা-মৃত আঃ মালেক ,স্থায়ী: গ্রাম- পাবদা, ২. মোঃ শরিফ(৪০), পিতা-মোঃ মুর্শিদ মিয়া ,স্থায়ী: গ্রাম- চর লক্ষিয়া, উভয় থানা- পাকুন্দিয়া, জেলা -কিশোরগঞ্জকে গ্রেফতার করেন এবং আসামিদ্বয়ের হেফাজত হতে ৯০০(নয়শত) গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৭,৪৫০/- টাকা উদ্ধার করা করেন। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।