
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এসআই/মোঃ আবু সাদেক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ১২/০১/২৪ খ্রিঃ তারিখ রাত্র ২৩.১৫ ঘটিকায় পাকুন্দিয়া থানাধীন চরখামা সাকিনস্থ জনৈক সুমন মিয়ার নির্মানাধীন বিল্ডিং এর সামনে ছাপড়া ঘরের ভিতর অভিযান পরিচালনা করে আসামী যথাক্রমে ১। আমিনুল ইসলাম(৩০), পিতা- জয়নাল আবেদীন, ২। মোয়াজ্জেম হোসেন(৩৩), পিতা- আসলাম, ৩। সাদেক(৩৫), পিতা- আবিদ উদ্দিন, ৪। সোহাগ(২৪), পিতা- ইউসুফ আলী, সর্ব সাং- চরখামা, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জদেরকে জুয়ার খেলার সরঞ্জামাদি, নগদ ৬৫০ টাকাসহ গ্রেফতার করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানার ননএফআইআর নং-০১, তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৪, ধারা- ১৮৬৭ সনের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।