কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে ০৮(আট) মাস কারাদণ্ড এবং ০৬ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার।
১৪/০১/২৪ খ্রিঃ তারিখ এসআই/কাজী ফয়েজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে ০৮(আট) মাস কারাদণ্ড এবং ০৬ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মোঃ সুমন মিয়া, পিতা- মোঃ মহসিন মিয়া, সাং- মান্দারকান্দি, থানা- পাকুন্দিয়া,কিশোরগঞ্জ গ্রেপ্তার হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানা মনোহরদী সিআর ২৪৫/২০২০, প্রসেস নং- ১৯৬/২৪, তাং- ০৩/০১/২৪ খ্রিঃ।