
কবিতা
কবিতার নাম
“শীত এলোরে”
লেখকঃ আসাউজ্জামান জুয়েল
শীত, শীত, শীত,প্রচন্ড শীত পড়েছে,
শহরে, গ্রাম অঞ্চলে, প্রচন্ড শীত আর শীত,
প্রচন্ড পৌষ আর মাঘের শীতেও,
বসে নেই কৃষক, শ্রমিক আর জেলেরা।
প্রচন্ড এই শৈত প্রবাহের শীতে,
দেখা যায় কত নেতা-নেত্রীর কম্বল বিতরণ,
রাজনীতি আর পদের আশায় করছেন বিতরণ,
কিন্তু, ফুটপাতে আর রেলস্টেশনে আছে কত গরীব।
দুটি চক্ষু মেলিয়া দেখ হে মানুষ,
তোমার দয়ায় নয়, রবের দয়ায় বেঁচে আছে,
প্রচন্ড শীতেও, ফুটপাতের শিশু আর গরীরবা,
থাকবে নাকো শীত, শৈত প্রবাহ আর শীত, শীত।
(সংক্ষিপ্ত)।
Leave a Reply