
কুমিল্লা জেলা ব্যুরো মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়ারঃ
মুকুন্দপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো, চার দলীয় আন্ত ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ২০২৪।
ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বিকাল ৩ঃ৩০ মিনিটে।
প্রথম ৪৫ মিনিটে গোল দেন- "মাদককে না বলি" ফুটবল একাদশের অধিনায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
দ্বিতীয় আর্ধে গোল করে খেলাটি সমতায় ফিরিয়ে আনেন "একতা শক্তি ফুটবল একাদশের স্ট্রাইকার রিয়াদ হোসেন।
অতিরিক্ত নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই আর গোল পায়নি।খেলাটি অমিমাংশিয় থাকায় অভিজ্ঞ রেফারি মোঃ তাজিরুল ইসলাম- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র,
লাইন্স ম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ রাজিব হোসেন ও বাংলাদেশ আর্মির গর্বিত সদস্য সুমন হোসেনকে সাথে নিয়ে টাইব্রেকারের সিদ্ধান্ত নেন।
টাই ব্রেকারে - "মাদককে না বলি ফুটবল একাদশ" ৬ - ৫ গোলে "একতাই শক্তি" ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় মাদককে না বলি ফুটবল একাদশ।
আকর্ষণীয় টুনামেন্টিতে কয়েক জন উদীয়মান ফুটবলার চমৎকার খেলা প্রদর্শন করে দর্শকদের মন জয় করেন।তারা হলেন-তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, ফখরুল, রবিউল ইসলাম, রোমন আহমেদ, ফরহাদ হোসেন বাবু, সাখাওয়াত, নাহিদুল ইসলাম সহ আরো অনেকে।
টুনামেন্টে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন- মোঃজাহিদুল ইসলাম।সেরা সেন্টার ব্যাগ নির্বাচিত হন- জিসান ওরফে আলামিন। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন-আমিরুল ইসলাম, সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন- মোঃ রিয়াদ হোসেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ ৬ নং চিতোড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেনঃ মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মোঃ মোতাহের হোসেন, ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার- জলিল মেম্বার এবং লিয়াকত আলী মেম্বার।
আরো উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম,শামছুল হক,তাজুল ইসলাম, প্রবাসী কামাল,আলম,মাওলানা নজরুল ইসলাম সহ আরো অনেকে।
প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে খেলাটি পরিচালনা করেন মোঃ তাজিরুল ইসলাম খেলাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন,,, ইমান হোসেন,জাহিদুল ইসলাম, রিয়াদ, মাহবুব আলম রিংকু,ইউসুফ আলী, আজিম মোল্লা, আক্তার হোসেন,
বিল্লাল হোসেন, আতিক পুলিশ,নাতী ফরহাদ,তাছিম সহ আরো অনেকে।খেলাটির ধারাভাষ্য প্রদান করেন ইমান হোসেন।খেলাটি পরিবেশিত হয় সৌদি প্রবাসী মানিক মিয়ার সৌজন্যে।সম্ভব চেয়ারম্যান পদপ্রার্থী ৬ নং চিতড্ডা ইউনিয়ন পরিষদ।