নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৬/০২/২০২৪ খ্রি: ২৩.৩৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন আলোরমেলা বিএম স্কুল মাঠের পূর্ব পাশে তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মোঃ বছির মিয়া (৪৭), পিতা- মৃত আঃ কাদির, সাং- নিলগঞ্জ মোড় (হায়দার গলি), থানা ও জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২৬/০২/২০২৪ খি: ২৩.৪৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৭/০২/২০২৪ খ্রি: ১০.৫৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন বত্রিশ মনিপুর ঘাট তোতার মোড় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মোছাঃ আম্বিয়া খাতুন খোদেজা (৬০), স্বামী- তোতা মিয়া, সাং- বত্রিশ মনিপুর ঘাট, থানা ও জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২৭/০২/২০২৪ খি: ১১.১০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ২টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।