ডেস্ক রিপোর্টঃ
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এসআই(নিঃ) উজ্জল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ২৮/০২/২০২৪ খ্রিঃ রাত ১৯:২০ ঘটিকায় ইটনা থানাধীন মৃগা ইউপিস্থ মৃগা হাওড়ে ডেকখালের মোড় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১। আনোয়ার হোসেন (৪৫), পিতা- মৃত অলফত আলী, ২। মোঃ রিপন মিয়া (২৮), পিতা- মৃত জুরাল খা, উভয়সাং- কাশিনগর পূর্বপাড়া, উভয় থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়াদ্বয়কে আটক করেন এবং আসামীদ্বয়ের হেফাজত হতে মোট ০২(দুই) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে রাত ১৯:৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে হেফাজতে গ্রহণ করেন। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।