ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৯/০২/২০২৪ খ্রি: ২৩.১০ ঘটিকায় নিকলী থানাধীন রোদারপুড্ডা সাকিনস্থ রোদারপুড্ডা বাজারস্থ কালাচান (৫২), পিতা- মৃত রহমত আলী এর মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি গেন্দু মিয়া (৪২), পিতা- মৃত ইউনুস আলী, সাং- সাজনপুর আঠারবাড়ীয়া, থানা-নিকলী, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২৯/০২/২০২৪ খি: ২৩.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০১/০৩/২০২৪ খ্রি: ০৭.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন গাংগাইল দিঘির পাড় সাকিনস্থ কিশোরগঞ্জ টু চরশোলাকিয়া রোডের পূর্বপাশে জনৈক ইদ্রিস আলির আবাদী জমি সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ শাহাআলম (২৮), পিতা- নাজিমউদ্দিন, সাং- গাংগাইল পাঠানপাড়া, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ, আসামি ২। মোঃ আমিনুল ইসলাম মিলন (৩২) পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- গাংগাইল দিঘির পাড়, থানা ও জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০১/০৩/২০২৪ খি: ০৭.৪৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এছাড়াও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার এসআই (নিঃ)/কাজী সোহেল সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৯/০২/২০২৪ খ্রি: ২১.২০ ঘটিকায় করিমগঞ্জ থানাধীন পুরান চামটা ধৃত আসামি মোঃ হেকমত আলী (৪৫) এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি মোঃ হেকমত আলী (৪৫), পিতা- মৃত আফতর আলী, সাং- পুরান চামটা, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২৯/০২/২০২৪ খি: ২১.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
উপরোক্ত ০৩টি ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।