ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৫/০৩/২০২৪ খ্রি: ১৭.০৫ ঘটিকায় হোসেনপুর থানাধীন পুমদী ইউনিয়নের জগদল সাকিনস্থ ধৃত আসামী মোঃ তুতা মিয়া (৫০), পিতা-মৃত আফির উদ্দিন এর টিন শেড বসত ঘরের সামনে ফাঁকা উঠানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ তোতা মিয়া (৫০), পিতা- মৃত আফির উদ্দিন, সাং- জগদল (পোড়াবাড়ীয়া), থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০১ (এক) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২৫/০৩/২০২৪ খি: ১৭.২০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।