ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মকবুল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৬/০৪/২০২৪ খ্রি: ২২.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারাপাশা সাকিনস্থ আরজত আতর জান উচ্চ বিদ্যালয়ের মেইন গেইটের সামনে পাঁকা রাস্তার দক্ষিন পাশে ফাঁকা জায়গার উপর অভিযান পরিচালনা করে আসামি শাহআলম রাজন (৩০), পিতা- মতিউর রহমান, সাং- দক্ষিন খিলপাড়া, থানা ও জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ১৬/০৪/২০২৪ খি: ২২.৪৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।