মেঘলা আকাশ
আসাউজ্জামান জুয়েল
বৃষ্টিভেজা মেঘলা দিনে আজ
স্বপ্নে বিভোর থাকি
হৃদয়েরই ক্যানভাসে
তোমার সোনালী ছবি আঁকি...
রংধনুর রঙিন মনে
যেটুকু আবেগ আর ভালবাসা
তাই দিয়েই তো রেঙে দিলাম
তোমার ঠোঁটে চুম।
মনের মাঝে কাজল ছিলো
মাখিয়ে দিলাম কেশ রে,
কচি ধানের সবুজ পোশাক
দিলাম ভালোবেসে।
হাতের পাতায় হলুদ রঙে
মেহেন্দী উৎসব
বিরহ ব্যাথার নীল ও ছিলো
তোমায় দিলাম সব।
কমলা রঙের আবির দিলাম
মাখিয়ে তোমার গালে,
হৃদয় টা কে রাঙাতে চাই
আমার হৃদমঞ্জরী লালে।
বেগুনি আর সাদা পাথরে
কণ্ঠে দেবো হার,
আকাশী রঙে লিখবো তুমি,ই
আমার অহঙ্কার। (সংক্ষিপ্ত)