শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

সদরপুরে মাথা উঁচু করে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩২৯ বার

 

শিমুল তালুকদার, সদরপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে গত এক সপ্তাহের বৃষ্টিতে তরতাজা হয়ে উঠেছে ক্ষেতের পাট গাছ। বর্তমানে মাথা উঁচু করে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। চলতি মৌসুমে তীব্র তাপ প্রবাহের মধ্যে দু’তিন ইঞ্চি লিকলিকে পাটগাছ নিয়ে বেশ চিন্তিত ছিলেন চাষিরা। পাটগাছের প্রাণ ফিরে পাওয়ায় কৃষকেরা ভাল ফলনের স্বপ্ন দেখছেন। গত বছর মৌসুম শেষে খাল বিল জলাধারে পানি স্বল্পতা থাকায় এবং বাজারে দাম পড়তি থাকায় পাটে লাভ করতে পারেন নি তবে পাটকাঠি থেকে কিছুটা খরচ উঠাতে পেরেছেন বলে জানিয়েছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবারে ৭০০৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। পাটচাষিদের কে সার, বীজ ও কীটনাশক দেয়া হয়েছে। এবং সময় সময় পরামর্শ দেয়া হয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রামের পাটক্ষেত পরিচর্যারত কয়েকজন পাট চাষির সাথে সরাসরি কথা হয়। সেলিম মোল্লা এবার ৪ বিঘা জমিতে, বাবলু ৫ বিঘা, মহিউল দেড় বিঘা ও সেলিম মোল্লা ১ বিঘা জমিতে পাট চাষ করেছেন। এবারে বৃষ্টি সঠিক সময়ে হওয়ায় সেচ খরচ বেঁচে যাবে বলে জানিয়েছেন তারা। তারা আরও বলেন, গতবারের মত এবারও মৌসুম শেষে খালে পানি না থাকলে আমাদের খরচ অনেক বেড়ে যাবে। পাটের ভাল আঁশ পেতে পরিষ্কার পানির দরকার আর বাজারে ভাল দাম না পেলে কষ্টই বৃথা যাবে।

উপজেলার সাড়ে সাত রশি বাজারের ফড়িয়া পরিতোষ সাহা জানান, পাটকলগুলোর চাহিদা থাকলে দাম বাড়ে। তবে ভাল পাটের দাম সবসময়ই ভাল।

উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানালেন, সরকারি নির্দেশনায় ১৮ টি পণ্যে পাটজাত দ্রব্যাদি ব্যবহার করতে হবে সেখানে প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ। আশা করি কৃষকেরা এবার ভাল দাম পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেছেন, বৃষ্টি পাওয়ায় ক্ষেতের পাট তরতাজা হয়েছে। আশা করি, পাটের ভাল ফলন হবে এবং কৃষকেরা লাভবান হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost