
ডেস্ক নিউজ:
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ০১টি চোরাই মটর সাইকেল ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ কিশোরগঞ্জ জেলা গোয়ান্দা শাখার বিশেষ অভিযানে কুলিয়ারচর উপজেলার তারাকান্দি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ আমির মিয়া(৩০)কে ডিবি গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজতে হতে ০১টি মোটর সাইকেল উদ্ধার করে।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামির সাথে মোটর সাইকেলটির কোন বৈধ কাগজপত্র নেই। উপস্থিত লোকজনের সামনে আসামি মটর সাইকেলটি চোরাই বলে স্বীকার করলে উদ্ধারকারী অফিসার জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। অভিযানটি পরিচালনা করেন (ডিবি) এসআই মো: মোবারক হোসেন ও সঙ্গীয় অফিসার-ফোর্স।
অপরদিকে নিকলী থানা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসিমীরা হলেন নিকলী থানার বনমালীপুর এলাকার মিলন মিয়ার ছেলে লিপন মিয়া(৪৫) ও একই উপজেলার শাহজানপুর আঠারবাড়ী এলাকার মৃত আঔঢ় মিয়ার ছেলে মোঃবাচ্চু মিয়া(৫০)। 
শুক্রবার ১৫ই নভেম্বর এসআই মো: রমজান আলী গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কটিয়াদী মডেল থানাধীন বাট্টা চৌরাস্তায় ভূষির দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামীদের গ্রেফতার করে হেফাজতে নেয়।
উভয় ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে নিকলী ও কটিয়াদি মডেল থানায় স্ব স্ব আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে কোর্টে প্রেরণ করিলে C/W মূলে জেল হাজতে প্রেরণ করেন।