হুমায়ুন রশিদ জুয়েল :
তাড়াইলে অপরেশনে ডেভিল হান্টে তাড়াইল থানার পুলিশ অভিযান চালিয়ে চিহিৃত শীর্ষ সন্ত্রাসী সেনাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সেনা মিয়া তাড়াইল উপজেলার কালনা এলাকার তারা মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সেনার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট ছিল। সে এলাকায় চাঁদাবাজী, ছিনতাই, চুরি ও ডাকাতির মুলহোতা। সে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার অত্যাচারে সাধারণ মানুষ শান্তিতে ও নিরাপদে চলাফেরা করতে পারছেসনা। সেনা মিয়ার গ্রেফতারের খবর শুনে এলাকাবাসী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
সেনা মিয়া গ্রেফতার হওয়ার পর তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কালনা এলাকা হতে পুলিশ অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করে। রাতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে চোরাই ঘটনায় চোরাই যাওয়া ব্যাটারীসহ একটি আইপিএস তার স্বীকারোক্তিমতে উদ্ধার করা হয়।সেনাকে গ্রেফতার করার জন্য এর পূর্বেও একাধিকবার অভিযান পরিচালনা করেও তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। সেনার বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যূতার ১২টি অধিক মামলা রয়েছে। সে তাড়াইল থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী।
তার অপরাধের পরিপ্রেক্ষিতে মামলা উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করে এখতিয়ারভুক্ত আদালতে সোপর্দ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।