
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৬তম সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সিনিয়র এডভোকেট এ এম ছাজ্জাদুল হক সাজ্জাদ।
৫ই মার্চ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন খুবই জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তিনি সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন। এর পূর্বেও তিনি বিগত সময়ে ১৫ বার সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হন।
তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ কিশোরগঞ্জ এর পাবলিক প্রসিকিউটর (পিপি)।
জানা যায় তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ১৩/৬/১৯৮৯ সনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি নিকলী উপজেলার মরহুম শামছুল হক সাহেবের ছেলে। দীর্ঘকাল যাবৎ সততা ও নিষ্ঠার সহিত আইন পেশায় জড়িত রয়েছেন।
আরো জানা যায়, বাংলাদেশের কোনো আইনজীবী সমিতিতে এরকম নজীর নেই, ১৬ বার পদে আসীন হওয়ার।
তিনি সাংস্কৃতি মনা মানুষ, এ পদটাকে তিনি পছন্দ করেন। এজন্যই বার বারই একই পদে নির্বাচন করেন। তেমনিভাবে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা বার বার ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করান।
তারই ধারাবাহিকতায় ২০২৫-২০২৬ অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬তম বিপুল ভোটে সাংস্কৃতিক সম্পাদক পদে জয় লাভ করেন।
Leave a Reply