মোঃএনামুল হক পঞ্চগড় প্রতিনিধিঃ
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে , নেপালে রপ্তানি হল আলু
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে , নেপালে রপ্তানি হল আলু
ভারত সরকার বাংলাদেশের মধ্যে তৃতীয়কোন দেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও কোন প্রভাব পড়েনি চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে। বৃহস্পতিবার সকাল থেকেই বন্দরটি দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাংলাবন্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ।
বন্দরটি দিয়ে নেপালে নিয়মিত আলুর রপ্তানীর ধারাবাহিকতায় বৃহস্পতিবারেও ১৪৭ মেট্রিক টন আলু রপ্তানী হয়েছে। এখন পর্যন্ত এ মৌসুমে মোট ৩৪০২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানী হলো।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ট্রান্সশিপমেন্টেএর কোন প্রভাব পড়েনি এই বন্দরে।
বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। তবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে ভুটান থেকে ২৯ ট্রাক পাথর, নেপাল থেকে ১১ ট্রাক চিটাগুড়, ভারত থেকে ৫ ট্রাক আতপ চাল, নেপাল থেকে ৩ ট্রাক কাচ, ভারত থেকে ১ ট্রাক বোল্ডার পাথর এসেছে। অপরদিকে নেপালে রো-জুট ৮ ট্রাক, ফ্রেস পটোটো ৭ ট্রাকে ১৭১ মেট্রিক টন, ৬ ট্রাক টিস্যু পেপার, কটন র্যাগস ২ ট্রাকসহ পণ্য রপ্তানীকৃত পণ্যবাহী ট্রাক ছেড়ে গেছে।
বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।