নিজস্ব প্রতিবেদক :
জমকালো নানা আনুষ্ঠানিকতা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বানাইল বাজারে অনুষ্ঠিত হলো মিলাদ শোভাযাত্রা ‘জশনে জুলুস’।
আজ শনিবার (৬সেপ্টেম্বর) সকালে নানা আয়োজনে অনুষ্ঠিত উপজেলার বানাইল বাজারে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর আয়োজনে আলহাজ্ব হযরত মাওলানা আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হারিচ উদ্দিন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা মনোয়ার হোসেন,মাওলানা মাইনউদ্দিন নেচারী, মাওলানা বাহাউদ্দিন নকশাবন্দী, হুমায়ুন হাসান মেম্বার প্রমুখ,
মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
বক্তরা হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী নিয়ে প্রকৃত ইসলামের ইতিহাস ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং প্রতি বছর উক্ত অনুষ্ঠান পালনের জন্য সকলের দৃষ্টী আকষর্ন করেন