
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিন্নাটি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ।
অভিযানকালে বিনা লাইসেন্স ও ক্যাশ মেমো ছাড়া সার বিক্রির অপরাধে দোকান মালিক আলাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, উপসহকারী কৃষি অফিসার মো. রবিউল করিম, মেহেদী হাসান ও ফয়সাল আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার বলেন, “কেউ যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং কৃষকরা যেন সরকার নির্ধারিত মূল্যে সার ক্রয় করতে পারে, সেজন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”