শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

অতি উৎসাহী হয়ে সহিংসতা করলে দায় নেবে না বিএনপি: নলডাঙ্গায় বুলবুল

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার

মোঃ রবিউল ইসলাম:-নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় বিজয় পরবর্তী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নলডাঙ্গা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল বলেছেন, দলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কেউ অতি উৎসাহী হয়ে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার দায়ভার বিএনপি নেবে না।
রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নলডাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের নেতা, নাটোরের অভিভাবক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু চতুর্থবারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই বিজয় জনগণের বিজয়। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের নলডাঙ্গা-নাটোর গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”
বুলবুল আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতিহিংসা বা অরাজকতা কাম্য নয়। দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ, বিএনপি নেতা পাপেল তালুকদার, লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost