শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

বাবার আসন পুনরুদ্ধার করে এবার সংসদে ছেলে

আতাউর রহমান বাচ্চু | নান্দাইল প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার

আতাউর রহমান বাচ্চু: নান্দাইল প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই তিনি ৮৫ হাজার ৪৭৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর হাউজ চৌধুরী পরিবারের সন্তান। তাঁর বাবা প্রয়াত আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা এবং নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
একজন উচ্চশিক্ষিত ও প্রযুক্তিবিদ হিসেবে ইয়াসের খান চৌধুরী ইংল্যান্ডে পড়াশোনা শেষে বিবিসিতে তথ্যপ্রযুক্তি বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তীতে দেশে ফিরে তিনি নান্দাইল উপজেলা বিএনপিকে সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখেন এবং আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই তিনি ৮৫ হাজার ৪৭৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গেজেটভুক্ত হন।
এভাবে বাবার রাজনৈতিক ঐতিহ্য ও আসন পুনরুদ্ধার করে এবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন ইয়াসের খান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost