
অমর একুশে ফেব্রুয়ারি ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিটিএন বাংলা সম্পাদক শুভেচ্ছা জানিয়েছে দেশবাসীকে।
২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গ করেন ভাষা শহীদরা। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের ভাষার অধিকার। এই ঐতিহাসিক দিনটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য গৌরবের। ভাষার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সংহতির বার্তা ছড়িয়ে দিক আজকের এই দিন।আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদকে। তাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনার চিরন্তন প্রেরণা।
শুভেচ্ছা বার্তা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসুন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করি, সকল ভাষার প্রতি সম্মান প্রদর্শন করি এবং ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে যাই। বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।
(আসাউজামান জুয়েল, সম্পাদক ও প্রকাশক, বিটিএন বাংলা)
Leave a Reply