শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০ বার

আফসার উদ্দিন:

কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সংসদের ৩৪৯তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ, বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার বেথইর গ্রামের মাহমুদ প্যালেসে ঈদোত্তর এ আয়োজনটি শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সাহিত্যমোদী শিল্পপতি মাহমুদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া, করিমগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মো. শাহজাহান শাজু, সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি কবি সাদরুল উলা, সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম, কবি ও ছড়াকার বিজন কান্তি বণিক, কবি আলী আকবর, কথাশিল্পী ও প্রভাষক ললিতা রানী বর্মন, কবি কামরুন নাহার সাথী প্রমুখ।
অনুষ্ঠানে যারা বক্তব্য রাখেন ও স্বরচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন, তারা হলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমী, আলোকচিত্রী মো. মাইন উদ্দিন বুলু, সাংবাদিক ও কথাশিল্পী রুহুল আমীন রাজু, সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি দীপা বর্মণ, কটিয়াদী সমাচারের সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, নরসুন্দা ডট কমের সম্পাদক ও কথাশিল্পী মুহাম্মদ শামীম রেজা, কবি ও সাংবাদিক মো. আসাদুজ্জামান আসাদ, কবি ও ছড়াকার গোলাপ আমিন, শিক্ষক মাহমুদ কামাল, কবি মীর জাহান ভূইয়া, কবি জাহাঙ্গীর হোসেন, কবি জিসান আজাদ, কবি সাদেকুল ইসলাম, কবি আমিনুল হক।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন- কবি বাসিরুল আমিন, পীযুষ কান্তি, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, কবি নাদিম ইবনে নাছির খান, কবি রাজীব সরকার পলাশ ও ওমর ফারুক।
খুদে শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তিতে অংশ নেয়- শুচিস্মিতা সরকার, নাজিফ ইবনে ফারুক, নাবহান মোহাম্মদ খান, নুছরাত জাহান নরিন।

তাছাড়া আরও উপস্থিত ছিলেন কবি বেবী মোস্তফা, কবি আমিন সাদিক, কবি পলাশ বিশ্বাস, এম এ কাদির, খায়রুল তালুকদার, সামিউল আমিন ওশান, মারিয়া সুলতানা নিভা, মীর হোজায়ফা কবীর, মীর হোমায়রা কবীর, মায়িদা, সানজিদা আফরিন সুইটি, কবিতা আফরোজা, ফারজানা আক্তার, মরিয়ম, মেহবুবা সুমনা, মাহিনূর সোহানা হৃদিতা, তৌফিকুর রহমান জুয়েল প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথি এবং সালুয়াদী স্বপ্ন পাঠাগার ও সংগ্রহশালার জন্য ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যাপিকা দীপা বর্মণ “ভ”, পৌর মহিলা কলেজের প্রভাষক ললিতা রানী বর্মন “অধরা স্বপ্ন এবং আরো কয়েকজন”, কবি মীর জাহান ভূঁইয়া “ফাল্গুন করবী” ও কবি কামরুন নাহার সাথী “হেঁটে যাই শূন্যের দিকে” নামক গল্প ও কবিতার স্বরচিত বইগুলো উপহার হিসেবে হাতে তুলে দিয়েছেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য সংসদের সহ-সভাপতি কবি হারুন অর রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost