শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২ বার

মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গাও(নাটোর) প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় কৃষকদের জ্বালানি তেল নিয়ে কারসাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান, নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আল এমরান খান।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে জ্বালানি তেল সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জানান, নলডাঙ্গা উপজেলা বিলহালতি অধ্যুষিত অঞ্চল। এই এলাকায় ধান সহ নানা রকম ফসল উৎপাদনে সেচ-কার্য্যে ও পরিবহনে প্রচুর জ্বালানি তেল প্রয়োজন। সরকারি ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মানুষ সচেতন হলে তেল সংকট হবে না। নলডাঙ্গার একমাত্র পেট্রোল পাম্প প্রপান ফিলিং স্টেশনে জ্বালানি তেল আসলে একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে আনলোড ও সঠিকভাবে বিতরণ করা হবে। দেশের প্রয়োজনে এই পরিস্থিতিতে তিনি সকলকে অপচয় না করে বিশেষ প্রয়োজনে জ্বালানি তেল ব্যবহার করার পরামর্শ দেন।

অপরদিকে নলডাঙ্গার একমাত্র পেট্রোল পাম্প প্রপান ফিলিং স্টেশন গত বৃহস্পতিবার থেকে সোমবার সারাদিন পর্যন্ত বন্ধ রয়েছে। কৃষক ও পরিবহন চালকরা তাদের প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহ করতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। সাধারণ মানুষ জ্বালানি তেল সঠিক ভাবে পাওয়ার আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost