শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩ বার

মোঃমাসুদ স্টাফ রিপোটার নরসিংদী:

নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও খোলাবাজারে বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), উপজেলা প্রশাসন ও শিবপুর মডেল থানা পুলিশ।

রোববার ০৫/৪0/২৬ইংরেজি তারিখ উপজেলার বাঘাবো ইউনিয়নের কুন্দারপাড়া এলাকায় অবস্থিত ‘বন্ধু হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ এ যৌথ অভিযান চালানো হয়। জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম।

অভিযানকালে মোঃ আলআমিন (৪০), পিতা- আবু তাহের, গ্রাম- কুন্দারপাড়া, বাঘাবো, শিবপুর, নরসিংদী-এর কাছ থেকে অবৈধভাবে মজুদকৃত ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তিনি খোলাবাজারে এসব জ্বালানি তেল বিক্রি করছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।

মোবাইল কোর্টে দোষ স্বীকার করে আলআমিন বলেন, “অতিরিক্ত লাভের আশায় আমি জ্বালানি তেল মজুদ করে খোলাবাজারে বিক্রি করছিলাম। আমি আমার ভুল স্বীকার করছি এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবো না।”

এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost