শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১ বার

 

মোঃ মাসুদ স্টাফ রিপোটার

নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে শীলমান্দি ইউনিয়নের কিসমত বানিয়াদী কালিবাড়ি এলাকার বিলের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়া খেলাকে কেন্দ্র করে মতিউর রহমানের সঙ্গে একই এলাকার সবুজ (২৮) নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এসময় সবুজের মারধরের মুখে মতিউর রহমান ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

পরে বিল সংলগ্ন একটি ব্রিজের উপর তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর অভিযুক্ত সবুজ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost