শাল্লা (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ মে) স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের হাতে নগদ ৩,০০০ টাকা এবং ১৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়েছে। সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগী কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াশ চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন গনেন্দ্র চন্দ্র সরকার – সাবেক চেয়ারম্যান, শাল্লা উপজেলা পরিষদ এবং সাবেক সভাপতি, বিএনপি। বিশ্বজিৎ চৌধুরী নান্টু – বর্তমান চেয়ারম্যান, ৩নং বাহারা ইউনিয়ন পরিষদ। নিতাই দাস – স্থানীয় বিএনপি নেতা। ব্রজেশ চৌধুরী – সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল। ইকরামুল হোসেন ও রাহুল সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই সহায়তা বণ্টন করা হচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।