• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Headline
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও গণউপদ্রবের দায়ে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটলেন বিএনপি নেতা, বন্ধ করলেন এসি ল্যান্ড করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন তাড়াইলে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রুহুল কবির রিজভী পরকীয়ার অভিযোগ তুলে ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

মিঠামইন হাওরে পর্যটক ট্রলারে ডাকাতি: দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

Reporter Name / ২২০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"16.9.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"NHU2VA8L-ZK00-QR1J-NI7E-92TRGCID78X9","pictureId":"NHU2VA8L-ZK00-QR1J-NI7E-92TRGCID78X9","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"16.9.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"NHU2VA8L-ZK00-QR1J-NI7E-92TRGCID78X9","pictureId":"NHU2VA8L-ZK00-QR1J-NI7E-92TRGCID78X9","capability_name":"capcut_photo_editor"}"}

নিজস্ব প্রতিনিধি:
​
কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

​মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

​পুলিশ জানায়, সোমবার (১৫ জুন) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মিঠামইন থানা পুলিশ দেশের বিভিন্ন প্রান্তে যৌথ অভিযান চালায়। ঢাকার সাভার, কামরাঙ্গীরচর এবং মিঠামইন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন: মো. জুলহাস উদ্দিন: কাটখাল কাজীপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। এহসানুল হক: বজকপুর গ্রামের মো. হারেছ মিয়ার ছেলে। রুবেল মিয়া: বড়কান্দা মধুপুর গ্রামের মধু মিয়ার ছেলে।

​সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৭ জুন মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে করিমগঞ্জগামী একটি পর্যটকবাহী ট্রলারে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

​ঘটনার পর তদন্তে নেমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:
​১টি ইঞ্জিনচালিত নৌকা (ডাকাতিতে ব্যবহৃত) ৫টি মোবাইল ফোন
​১টি রামদা ও লোহার রড, ২০টি বল্লম উদ্ধার করা হয়।

পুলিশ জানায় আসামিরা পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা