• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও গণউপদ্রবের দায়ে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটলেন বিএনপি নেতা, বন্ধ করলেন এসি ল্যান্ড করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন তাড়াইলে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রুহুল কবির রিজভী পরকীয়ার অভিযোগ তুলে ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

নরসিংদী বেলাবে ৮ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ১৩৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ নিয়াজ মাসুদ নরসিংদী

নরসিংদীর বেলাব উপজেলায় ৮ বোতল বিদেশি মদসহ শাকিল বিশ্বাস (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে বেলাব থানার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা অভিমুখী লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বেলাব থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহভাজন শাকিল বিশ্বাসকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের ক্যাপ ও গায়ে ইংরেজিতে ‘AC BLACK’ লেখা রয়েছে। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৩ লিটার এবং আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা।

গ্রেপ্তার শাকিল বিশ্বাস বরিশাল জেলার কাজিরহাট থানার সোনাপুর গ্রামের কালাম বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় বেলাব থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা