শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক-৪-বিটিএন বাংলা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ বার

মোঃ মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন।

আটককৃত মাদক কারবারিরা হলেন, বগুড়ার শিবগঞ্জ থানার দাইমুল্যা গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে শাফায়েত ফকির(৩৫), রংপুরের মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুলের ছেলে জুয়েল মিয়া (৩০) এদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অপর দিকে, বগুড়া শিবগঞ্জ থানার সিহালী গ্রামের দিলবর ফকিরের ছেলে বাছেদ ফকির ওরফে আঃ বাছেদ (৩২), জয়পুরহাট জেলার কালাই থানার সমশিরা গ্রামের সুজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮) এদের কাছ থেকে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোষ্ট ডিউটি করাকালে শাফায়েত ফকির ও জুয়েল মিয়াকে ৮ হাজার পিচ ইয়াবা ট্যবলেটসহ একটি হলুদ রঙের ট্রাক আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে বাছেদ ফকির ওরফে আঃ বাছেদ ও মিজানুর রহমানকে ৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ একটি হলুদ রঙের ট্রাক আটক করা হয়েছে।

পরে আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost