শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জ আইন-শৃঙ্খলা মিটিং এ পাসপোর্ট অফিসে যাতায়াতকারী নামধারী সাংবাদিক ও দালালের জন‍্য সেবা গ্রহণকারীদের ভোগান্তির অভিযোগ-বিটিএন বাংলা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৪৪ বার

মোঃ আজিজুল হক ফাহিমঃ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গত জুন ২০২৩ আইন-শৃঙ্খলা মিটিং এ পাসপোর্ট অফিসে নামধারী সাংবাদিক ও দালালের জন‍্য সেবা গ্রহণকারীদের ভোগান্তির অভিযোগ উঠেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের আনীত সিদ্ধান্ত মোতাবেক জানা যায়, গত জুন মাসে
কিশোরগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সভায় আইনশৃঙ্খলা কমিটিতে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের দুর্নীতি নিয়ে সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর উপস্থাপিত অভিযোগে বলেন, কিছুনামধারী সাংবাদিক পাসপোর্ট অফিসে সমস্যা সৃষ্টি করছে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে কিশোরগঞ্জের এন এস আই’র উপ পরিচালক ইকবাল হোসেন বলেন, পাসপোর্ট অফিসে বিভিন্ন দালাল চক্র জড়িত রয়েছে। একই সাথে পাকুন্দিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনুও অভিযোগ করেন আবেদনকারী ছাড়াও বহিরাগত লোক বিভিন্নভাবে অফিসে চাপ সৃস্টি করে। এমতাবস্থায় কমিটির সভাপতি
বিষয়টি আমলে নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয় যে পাসপোর্ট অফিসের সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করতে হবে, আবেদনকারী ছাড়া অফিসে যারা আসবে তাদের নাম খাতায় রেজিস্টি এন্ট্রি করতে হবে, সেই সাথে সেবা গ্রহীতাদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।
কিন্তু সিদ্ধান্তের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এসব সিদ্ধান্ত আলোর মুখ দেখতে পায়নি বলে অভিযোগ করছে স্থানীয় এলাকাবাসীসহ সেবা গ্রহণ করতে আসা লোকজন। ভোক্তভোগীদের দাবি এখানে টাকা দিলে সেবা মিলে না হয় মিলে ভোগান্তি। সেই সাথে অফিসের ভিতর/ বাহিরে বিভিন্ন সময় দেখাযায়, দলালদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা কে কয়টা ফাইল বের করবে। ফলে লোকজন নিয়ে টানা-হেছড়ার মতো ঘটনায় প্রায়ই সময়েই ঘটে মারা মারির ঘটনা।

আর দায়িত্বশীল আচরণের বিপরীতে তাদের ভুল ধরা দমকা-দমকী এখন নিত্য দিনের সঙ্গী।
কিশোরগঞ্জের পাসপোর্ট অফিসের অনিয়ম-দুর্নীতি ও সেবা গ্রহিতাদের হয়রানী ভোগান্তীর বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকা এবং টিভি চ্যানেলে সংবাদ প্রকাশ হওয়ার পরও কর্তৃপক্ষের টনক নড়েনি। বরং দিন দিন অনিয়ম-দুর্নীতি লাগামহীন ভাবে বেড়েই চলছে সরেজমিনে গিয়ে দেখা যায় এই ছিত্র। গত ২১/১১/২৩ পাসপোর্ট অফিসের গেইটে রেজিস্ট্রি খাতায় দুপুর ১১.৪৭ মিনিট ৫ জন এর নাম পাওয়া যায় অতচ ভিতরে শতাধিক বহিরাগত লোকজন আনাগোনা করছে। অর্থনীতির চালিকা শক্তির অন্যতম উৎস প্রবাসীদের রেমিটেন্স আর এই প্রবাসীদের বিদেশ যাত্রার প্রথম প্রক্রিয়া হচ্ছে পাসপোর্ট প্রাপ্তি। আর পাসপোর্ট সেবার মান উন্নয়ন ও সহজ করার লক্ষে সারা দেশের নেয় বিগত ২০০৭ সালে কিশোরগঞ্জ কালেক্টরেট কার্য্যালয়ে পাসপোর্ট সেবার যাত্রা শুরু করে বর্তমানে কিশোরগঞ্জ, লতিবাবাদ ইউনিয়নের-কাটাবাড়িয়া গ্রামে মহাসড়কের প্বার্শে কোটি টাকা ব্যায়ে পাসপোর্ট ভবন নির্মাণ করে স্থায়িভাবে সেবা প্রদান করছে। সরজমিনে গিয়ে কয়েকজন পাসপোর্ট প্রত্যাশীদের সাথে কথাবলে জানা যায় সেবার নামে অনিয়ম-দুর্নীতি ও হয়রানি ছাড়া আর কিছুই পাচ্ছেনা বলে সাধারণ গ্রহিতারা জানান।

এ বিষয়ে জান্তে চাইলে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আইরিন পারভিন ডালিয়া বলেন সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। এরই মাঝে জেলা পুলিশ সুপার অফিসে একবার চাহিদা মোতাবেক অনেক কিছু জমা দিয়েছি।

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের সিদ্ধান্তের বিষয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ( পিপিএম বার ) জানতে চাইলে তিনি আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের বিষয়গুলো সত্যতা স্বীকার করেন এবং কোন অপরাধ মৃলক ঘটনা ঘটলে সিসি ক্যামেরা থেকে সকল তথ্য সংগ্রহ করবো।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ’র নিকট এ বিষয়ে জানতে চাইলে জানান, পাসপোর্ট অফিসের অপরাধ কমাতে ও অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost