শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

গজারিয়াআবারও বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে-বিটিএন বাংলা

ওসমান গনি,স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৯ বার

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বড় ভাটেরচর মারকাযুল উলুম মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ শফিউদ্দীনের বিরুদ্ধে আবারও এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে কক্ষে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত শিক্ষক। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল উল্লেখিত মাদ্রাসার তিন ছাত্রকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় ওই শিক্ষককে আটক করে কারাগারে পাঠায় পুলিশ। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় একই মাদ্রাসায় যোগদান করেন।

গজারিয়া উপজেলার বড় ভাটেরচর মারকাযুল উলুম মাদরাসায় গিয়ে তার কার্যালয় তালাবদ্ধ থাকায় তার নিজ বাড়ি বড় ভাটেরচর গ্রামে গিয়েও তার খোঁজ মিলেনি। তবে তার পরিবারের লোকজন বলছেন, ব্যক্তিগত কাজে মুহাম্মদ শফিউদ্দীন পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলায় গেছেন।

জানা যায়, মারকাযুল উলূম মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ শফিউদ্দীন বড় ভাটেরচর গ্রামের ৭বছরের এক ছাত্রকে গত নভেম্বরে বিভিন্ন কৌশলে বলাৎকারের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা কার্যালয়ে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান।

এদিকে একের পর এক ছাত্র বলাৎকারের অভিযোগ উঠায় মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী।

এবিষয়ে গজারিয়া থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান জানান, বিষয়টি তারা কিছুই জানেন না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost