• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সাথে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ও গণউপদ্রবের দায়ে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটলেন বিএনপি নেতা, বন্ধ করলেন এসি ল্যান্ড করিমগঞ্জে হারেছ হত্যা: আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন তাড়াইলে আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: রুহুল কবির রিজভী পরকীয়ার অভিযোগ তুলে ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

পাঁচ বছরেও শেষ হয়নি পুটিয়ার নতুন কারাগারের নির্মাণকাজ

মোঃ নিয়াজ মাসুদ নরসিংদী / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নরসিংদীর পুটিয়ায় নতুন কারাগার নির্মাণ প্রকল্পের কাজ শুরুর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি নির্মাণকাজ। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন হয়নি।

পুটিয়ায় নতুন কারাগার নির্মাণ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে। এরই মধ্যে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে প্রকল্পের অগ্রগতি ও নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালে পুটিয়ায় নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। ২০২৬ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ হয়নি। নতুন কারাগারের ঠিকাদারের বিষয় জানতে চাইলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর মোঃ নাসির উদ্দিন খান বলেন এ বিষয়ে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি না। উপরোস্থ কর্মকর্তার অনুমতি ছাড়া বলবেনা বলে জানান এই কর্মকর্তা।
তথ্যমতে, প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে বলে তিনি জানান।
নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. তারেক কামাল জানান, নতুন কারাগারের নির্মাণকাজে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বিশ্বাস বিল্ডার্সের কাজ বর্তমানে বন্ধ রয়েছে, আর নূরানী ট্রেডার্সের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, নরসিংদীর পুরাতন কারাগারে বৃষ্টি হলে ভেতরে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি পুরাতন কারাগারটির ধারণক্ষমতা প্রায় ৩৪৪ জন হলেও বর্তমানে সেখানে প্রায় এক হাজার বন্দি থাকায় আবাসন সংকট দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ না হওয়ায় নতুন কারাগারের বিভিন্ন স্থাপনা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, নির্মাণকাজ বন্ধ থাকার কারণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ভূমিকা এবং প্রকল্পে এ পর্যন্ত ব্যয় হওয়া অর্থের হিসাব খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে দ্রুত অসমাপ্ত কাজ শেষ করে নতুন কারাগারটি চালু করার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা