শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

পদ্মা সেতুর উপরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২-বিটিএন বাংলা নিউজ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭৮ বার

ওসমান গনি
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ পদ্মা সেতুতে মুন্সীগঞ্জের মাওয়া অংশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে একটি বাসে হেল্পারসহ অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার(৯ ডিসেম্বর)বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নং পিয়ারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিল।বিকালে গোল্ডেন লাইন নামের একটি পরিবহন পদ্মা সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নং পিয়ারের এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও একজন যাত্রী আহত হয়েছেন।পরে তাদের শরীয়তপুরে নেয়া হয়।তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান,দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র‍্যাকারের মাধ্যমে থেকে সরিয়ে নেয়া হয়েছে।গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost