শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কাউখালী মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত-বিটিএন বাংলা নিউজ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ১৩ই ডিসেম্বর ছিল মুক্ত দিবস। ১৯৭১ সালে ১৩ই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে কাউখালীকে শত্রুমুক্ত করে। দিনটি কাউখালীবাসীর জন্য বেদনা দায়ক হলেও আনন্দেরও দিন। ১৯৭১ এর এই দিনে কাউখালী উপজেলাকে মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত করেন । ১৯৭১ সনের ১৪ই ডিসেম্বর কাউখালীর মাটিতে আনন্দ মিছিল হয়। কাউখালী ষ্টীমার ঘাট এলাকায় পাইলট হাউজ ভবনে পাক হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় নিরীহ সাধারন মানুষসহ অনেক মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। সেই জঘন্যতম হত্যার কথা আজও ভুলতে পারেনি কাউখালী উপজেলাবাসী । এ উপলক্ষ্যে বুধবার ১৩ ডিসেম্বর বিকেলে কাউখালী প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাব কক্ষে এক আলোচনা সভায় প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল হুদা বাবু, সাংবাদিক মাছুম বিল্লাহ, মেহেদী হাসান নয়ন প্রমূখ। সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মাছুম বিল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost