শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সফলতার ১ ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫২২ বার

নেত্রকোনা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সফলতার ১ ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নেত্রকোণা পৌর মিলনায়তনে বেলা ১১ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াত, গীতা পাঠ শেষে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার ১ ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় এবং স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের সম্মানার্থে দাঁড়িয়ে ১ মি: নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, নেত্রকোণা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।
প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল সরকার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রন্জন, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাওর বন্ধু ইকবাল হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার আইন উপদেষ্টা এডভোকেট জহিরুল ইসলাম রানা, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য যথাক্রমে প্রভাষক বিজয় চন্দ্র দাস, শাখাওয়াত হোসেন মাস্টার, প্রভাষক সিরাজুল ইসুলাম খান সোহেল, সাপ্তাহিক কৃষকের বাণী পত্রিকার সম্পাদক আলী আমজাদ, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক খালেদ হাসান, সাধারণ ব্যবসায়ী ও সমাজকর্মী মোতাহারুল ইসলাম, কৃষকের বাণী পত্রিকার প্রকাশক জামাল আহমেদ, বাংলাদেশ প্রেস ক্লাব, শেরপুর জেলা শাখার সভাপতি নূর -ই- আলম চঞ্চল, বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, নেত্রকোণা জেলা শাখার আইসিটি বিষয়ক সম্পাদক সুস্হির সরকার, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, নেত্রকোণা মডেল প্রেসক্লাবের সহ- সভাপতি মোনায়েম খান,বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি হোসেন আলী ও সাধারণ সম্পাদক আমিনূর ইসলাম রাব্বি। এছাড়াও বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাবের নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার।
সঞ্চালনায় ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার ও সদর উপজেলা কমিটির সদস্য সচিব সাদিয়া খান।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার অনুমোদিত দেশব্যাপী সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভ: রেজি: নং- ৯৮৭৩৬/১২)। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিকদের জাগ্রতকরণ এর মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost