শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মান্দায় দূর্ঘটনা কবলিত ট্রাক্টর চেইনপুলি দিয়ে তুলে ফেরার পথে নিহত ৩, আহত ৬।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৫১৮ বার

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ট্রাক ও পিকআপের মিখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে সাবাইহাট এলাকায় মান্দার শহিদুল হাজীর ইটভাটার একটি দূর্ঘটনা কবলিত ট্রাক্টর চেইনপুলি দিয়ে তুলে ফেরার পথে রাজশাহী-নওগাঁ মহা-সড়কে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর গ্রামের আমতলী মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, রাত ৯টার দিকে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় সাবাইহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ১০ জন শ্রমিক বোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ বাধে ট্রাকটির। এতে দুবলহাটি-গয়ারপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে পিকআপের চালক আকরাম হোসেন (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরো ৬ জন। আহতরা হলেন, মান্দা উপজেলার সাহাপুর মন্ডলপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এমদাদুল হক (৪০), নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের ইয়ানুছ আলীর ছেলে সজিব (২৪), একই গ্রামের শমসের আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৬) এবং মুনছুর সরদারের ছেলে আব্দুল কুদ্দুস (৫২)।

আহতদের উদ্ধার করে মান্দা ও নওগাঁ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নওগাঁ সদরের চকরামচন্দ্র মোল্লা পাড়ার মৃত কাদির মোল্লার ছেলে রবিউল ইসলাম (২৮) এবং আরজি নওগাঁ মৃধা পাড়ার রাজন (৩০)নামে আরও দুইজনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ওসির ধারনা ।

ওসি আরো জানিয়েছেন যে, মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost