
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এস.আই (নিঃ) উজ্জল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৮ জানুয়ারী ২০২৪ খ্রি: ১২:৩৫ ঘটিকায় ইটনা থানাধীন সদর ইউপিস্থ ইটনা জিওলের হাওড়ে জিওলের বাধ সংলগ্ন পূর্বপাড়ে অভিযান পরিচালনা করে আসামি খায়জুর আলী (৫০), পিতা- মৃত সুনুল্লা, সাং-হাজারীকান্দা, থানা- ইটনা, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ০২(দুই) কেজি গাঁজা ও ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ১২.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন । এ ঘটনায় ইটনা থানায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply