
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এস.আই (নিঃ)এহসানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ১৯ জানুয়ারী ২০২৪ খ্রি: ১৫:৫৫ ঘটিকায় ইটনা থানাধীন মৃগা ইউপিস্থ কনিভাঙ্গা মোড়ের পার্শ্বে জনৈক আঃ করিম ধলাই মিয়ার ধানক্ষেত সংলগ্ন পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে আসামি মো: আশরাফুল আলম (২৪), পিতা-মো: আব্দুর রহীম, মাতা-শিরিনা খাতুন, থানা- ইটনা, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ০২(দুই) কেজি গাঁজা ১৬:০৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন । এ ঘটনায় ইটনা থানায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply