শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

গলাচিপা ডিউজ ক্রিকেট কার্নিভাল শুভ উদ্বোধন।

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪০৫ বার

তরুণ প্রজন্মকে মূলধারার ক্রিকেটের সাথে পরিচয় করে দিতে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে ডিউজ ক্রিকেট কার্নিভাল। সোমবার ০৫ ফেব্রুয়ারী সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গলাচিপা ডিউজ ক্রিকেট কার্নিভাল শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুন্নবী, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী। এছাড়াও উপস্থিত ছিলেন ডিউজ কার্নিভালের পৃষ্ঠপোষক ও উদ্যােক্তা ইন্জিনিয়ার কাওসার শুভ্র ও বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক রেদোয়ান তালাল প্রমুখ। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ইন্জিনিয়ার কাওসার শুভ্র স্পোর্টস ক্লাব বনাম গলাচিপা ক্রিকেট একাডেমি।

ইন্জিনিয়ার কাওসার শুভ্র বলেন, আজকের ডিউজ ক্রিকেট কার্নিভালের মূল উদ্দেশ্য ভবিষ্যত প্রজন্মকে সত্যিকারের ক্রিকেট বল-ব্যাটে খেলার সাথে পরিচিত করা। সেই লক্ষ্যে আমি ইঞ্জি: কাওসার শুভ্র স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করেছি। গলাচিপার ফুটবল ক্রিকেট খেলায় যাতে স্থানীয় প্রতিভাগুলো সুযোগ পায়। হায়ার মুক্ত খেলা এবং স্থানীয় খেলায়ারদের সুযোগ দেয়া আমাদের মুল কাজ। আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে খেলতে গলাচিপার তরুণদের মনে আত্মবিশ্বাস জন্মানো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল বলেন, খেলাধুলা হবে খেলোয়াড় তৈরির জন্য। খেলা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। তরুণদেরকে স্বপ্ন দেখাতে হবে খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে। এসময় তিনি ডিউজ ক্রিকেট কার্নিভাল ও স্পোর্টস ক্লাবকে সহায়তা করার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost