শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

গলাচিপায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে বকনা বাছুর বিতরণ।

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৪ বার

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গলাচিপা উপজেলার প্রান্তীক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  (২৯ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে প্রান্তীক জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মহিউদ্দিন আল হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন। এ সময় প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রান্তীক নিবন্ধীত জেলের হাতে ১টি করে বকনা বাছুর তুলে দেন।

এ সময় প্রধান অতিথি মু.সাহিন বলেন, বর্তমান সরকার বাংলার মানুষকে ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই প্রান্তীক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার সরুপ উপজেলার ২০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সকল সরকারি কর্মকর্তারা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজকরে যাচ্ছে।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি আজিজুর রহমান বাবুল,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা দুর্যোগ ও ত্রান অফিসের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাত হোসাইন আব্বাস প্রমুখ।

এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী প্রান্তীক জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
Developed by Raytahost