
Desk report kishoreganj.
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এসআই(নিঃ) রোমান খান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ২৫/০৩/২০২৪ খ্রিঃ সকাল ১০:২৫ ঘটিকায় ইটনা থানাধীন ৩নং মৃগা ইউপিস্থ মৃগা কুনিভাঙ্গা হাওড়ের মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১. ইউনুছ মিয়া @ শিশু মিয়া(৩৫), পিতা-মৃত আবুল হোসেন, সাং- কুর্শি (পরিচন্দ) ,থানা- নবীগঞ্জ, জেলা -হবিগঞ্জ, ২. ( লাবলু তালুকদার(৫৪), পিতা-মৃত আঃ ছাত্তার তালুকদার, সাং- জোগিপাল, থানা- কালিহাতি, জেলা -টাঙ্গাইলদ্বয়কে আটক করেন এবং আসামীদের হেফাজত হতে ০১(এক) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে সকাল ১০:৩৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে হেফাজতে গ্রহণ করেন। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply