
ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৫/০৪/২০২৪ খ্রি: ০২.৫৫ ঘটিকায় কটিয়াদী থানাধীন আচমিতা ইউপিস্থ পাইকশা সাকিনস্থ ওঠাবিলের পাড় আলম (৪৫), পিতা: মৃত- নান্দু মিয়া এর পুকুরের উত্তর পাড়ে অভিযান পরিচালনা করে আসামি ১। আজহারুল কবির বিপু (৪২), পিতা- মৃত আব্দুল সাত্তার, সাং- কটিয়াদী পূর্বপাড়া, ২। গৌতম সরকার (৪৫), পিতা- মৃত মন্ত্র সরকার, সাং- বেতাল, উভয় থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জ, ৩। সজল মিয়া (৩৫), পিতা- মৃত ইউনুস মিয়া, সাং- গকুলনগর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদীকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৮৭,৫০০/- (সাতাশি হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে ০৫/০৪/২০২৪ খি: ০৩.২০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। ঘটনার সময় অপর ৪ জন আসামি পালিয়ে যায়। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কটিয়াদী থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply