
ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৭/০৪/২০২৪ খ্রি: ১৬.২০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন প্যারাভাঙ্গা (শ্যামনগর) সাকিনস্থ কিশোরগঞ্জ টু হোসেনপুর রোডে দক্ষিন পাশে নজরুল ইসলামের একচালা দেওয়াল পাকা টিনসেড মার্কেট এর পশ্চিম পাশে কনারে লোকমানের ভারা কৃত সেনেটারি দোকানের ভিতর অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ আল আমিন (৪০), পিতা- মৃত আব্দুল রহিম, সাং- খিলপাড়া, ২। তাসারাফ হোসেন খান নাইম (৪৮), পিতা- মৃত নবি নেওয়াজ খান, সাং-খরমপট্টি, ৩। মোঃ রহমান (৫২), পিতা- মৃত সিরাজ, সাং- কামালের চর (বিন্নাটি), ৪। বিপ্লব রায় (৫২), পিতা- মৃত সুকেশ চন্দ্র রায়, সাং- বত্রিশ বড় বাজার সর্ব থানা- কিশোরগঞ্জ সদর, ৫। মোঃ রমজান আলী (৪৫), পিতা- মৃত আফিল উদ্দিন, সাং- বড় আজলদি (চন্ডিপাশা ), থানা-পাকুন্দিয়া, ৬। আতাহার আলী (৩৭), পিতা- ইদ্রিস আলি, সাং- এককোশাপুর, থানা- মিঠামাইন, সর্ব জেলা-কিশোরগঞ্জ, ৭। মোস্তফা কামাল (৪৬), পিতা- মৃত আব্দুল কুদ্দুস, সাং-মধুপুর (বালুয়াকান্দি), ৮। আব্দুল আলী (৫৪), পিতা- মৃত ইউনুছ আলী, সাং- চর আশিয়া (আঠার বাড়ী), উভয় থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৫৭,৭২০/- (সাতান্ন হাজার সাতশত বিশ) টাকা উদ্ধার করে ০৭/০৪/২০২৪ খি: ১৬.৪৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। ঘটনার সময় অপর ০১ জন আসামি পালিয়ে যায়। এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply