
ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৯/০৪/২০২৪ খ্রি: ১৭.৩৫ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ পশ্চিমে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট হইতে ঢাকা গামাী লেইনের উপর নাটালের মোড়ে চেকপোষ্ট পরিচালনা করে আসামি ১। মোঃ লাইজু কবিরাজ @ রাজু (২৭), পিতা- মোঃ সানোয়ার কবিরাজ, সাং-লোনতলা (কবিরাজ পাড়া বড় বাড়ী), থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, এপি সাং-মোলায়েত গ্রাম (শফিকের মোড়ের পূর্ব পাশে), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ২। মোঃ আলী আকবর (৩০), পিতা-মৃত আবুল কালাম, মাতা-জরিনা বেগম, স্থায়ী সাং-চর- কাওনা (চট্টি), থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ, এপি সাং-মোলায়েত গ্রাম (অজুত মোক্তারের বাসা), থানা শ্রীপুর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ৪৫ (পয়তাল্লিশ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য এবং ০১টি পিকআপ উদ্ধার করে ০৯/০৪/২০২৪ খি: ১৮.০৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply