শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

বিটিএন বাংলা’র সম্পাদক ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দেশ-বাসীকে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২২৭ বার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ থেকে প্রকাশিত বিটিএন বাংলা’র সম্পাদক ও প্রকাশক আসাউজ্জামান জুয়েল দেশবাসী, সকল প্রতিনিধি ও পাঠক  তথা মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।
দেশ ও দেশের বাইরের সকল মুসলিম তওহীদী সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি।  এই ঈদ বয়ে আনুক সকলের জন‍্য অনাবিল আনন্দ।
ঈদ উল  ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাস-ব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
 ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী- পেশার মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত, পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মুল মন্ত্র। ঈদুল ফিতরের মহি-মান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব মুসলিম সমাজ, দেশপ্রেম ও মানবতা বোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী- গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই।
সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost