
নিজস্ব প্রতিবেদক :
ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে কিশোরগঞ্জের তাড়াইলে মতিউর রহমান (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই এলাকার দূর্বৃত্তরা।
ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত মতিউর রহমান বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত মতিউর রহমানের ছেলে হুমায়ুন রশিদ জুয়েল বাদী হয়ে ৪ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে জয়নাল মিয়ার সাথে মতিউর রহমানের পূর্ব থেকে জমিজমা নিয়া পারিবারিক বিরোধ ও মামলা মোকদ্দমা রয়েছে। পূর্ব হইতে উৎপেতে থাকা বৃহস্পতিবার সকাল ৯ টায় ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে যাওয়ার পথে আহত মতিউর রহমানকে একা পাইয়া, জয়নাল গংরা ও মৃত আসাদুজ্জামানের ছেলে জামাল উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মতিউর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
উল্লেখ্য যে দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি ও তাড়াইল উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ জুয়েল এ-র পিতা মতিউর রহমান জাওয়ার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জাতীয় পার্টির নেতা।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ বলেন, ঘটনাটি থানায় অবগত করার পর আমি সরজমিন পরিদর্শন করে আসছি। আহত ব্যক্তির ছেলে হুমায়ুন রশিদ জুয়েলের একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply